Logo

আফগানদের ২৮৩ রানের টার্গেট দিল পাকিস্তান

profile picture
জনবাণী ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৩, ০৪:২০
আফগানদের ২৮৩ রানের টার্গেট দিল পাকিস্তান
ছবি: সংগৃহীত

টানা দুই জয়ের পর ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাবর আজমের দল।

বিজ্ঞাপন

৪২ তম ওভারে দলীয় ২০৬ রানে বাবর আজমকে হারিয়ে শেষ দিকে বেশ চাপে পড়েছিল পাকিস্তান। তবে সেই চাপটা বেশ ভালোভাবেই সামলে নিয়েছেন শাদাব খান ও ইফতেখার আহমেদ।

তাদের ৪৫ বলে ৭৩ রানের দারুণ জুটিতে আফগানিস্তানকে ২৮৩ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

টানা দুই জয়ের পর ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাবর আজমের দল। নিজেদের পঞ্চম ম্যাচেও আফগানদের বিপক্ষেও ধুঁকছিল দলটি।

বিজ্ঞাপন

টস জিতে ব্যাট করতে নেমে শুরুর দিকেই ওপেনার ইমাম-উল-হককে হারিয়ে খানিকটা চাপে পড়ে বাবরের দল। তাদের ৫৬ রানের জুটি ভাঙার পর আরেক ওপেনার আব্দুল্লাহ শফিককে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম।

বিজ্ঞাপন

৫৪ রানের জুটি ভেঙে শফিক ফিরলে ফের চাপে পড়ে পাকিস্তান। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার রিজওয়ান ফেরেন মাত্র ৮ রানে। এরপর তরুণ সউদ শাকিলের সাথে ৪৩ রানের জুটি গড়েন বাবর। ৩৪ বলে ২৫ রান করে শাকিলও ফিরেছেন সাজঘরে।

বিজ্ঞাপন

সবমিলিয়ে ৩৫ ওভারের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে অনেকটা বিপাকে পড়েছে পাকিস্তান। একপ্রান্ত আগলে রেখে বাবর তাল সামলানোর চেষ্টা করেছিলেন বাবর।

মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরাজাই ও নুর আহমাদদের সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে বাবরা।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD