Logo

তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপের মধ্যে বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৩ মার্চ, ২০২৬, ১৯:২৭
তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপের মধ্যে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। দুই বলের মধ্যে ওপেনার দুইজন আউট হয়ে সাজঘরে ফিরে যান, এরপর আরেক ব্যাটারও ফেরেন। এই মুহূর্তে ৩ উইকেটে ২৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। ক্রিজে আছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়।

বিজ্ঞাপন

এর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ দেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং শুরুতেই পাকিস্তানের ওপেনার সাজ সাদাকাত আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। তার সঙ্গে ওপেনার সাহিবজাদা ফারহান সঙ্গ দেন।

সাদাকাত মাত্র ৩১ বলে অর্ধশতক পূর্ণ করেন। ওপেনিং জুটি হিসেবে তারা ১০৩ রান যোগ করে। ইনিংসের ১৩তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে সাদাকাত আউট হন। আউট হওয়ার আগে তিনি ৭৫ রান করেন, যেখানে ছয়টি চার ও পাঁচটি ছয় ছিল।

বিজ্ঞাপন

এরপর ব্যাট করতে নামেন তরুণ তারকা শামিল হুসাইন। ফারহানকে সঙ্গে রাখতে তিনি সতর্ক ব্যাটিং করেন। কিন্তু ফারহান আউট হয়ে যাওয়ায় শামিলও আউট হন। ফারহান ৪৬ বলে ৩১ রান করেন, আর শামিল ২২ বলে ৬ রান সংগ্রহ করেন।

চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা দুর্দান্ত ব্যাটিং করেন। তারা মিলে ১০৯ রানের জুটি গড়ে পাকিস্তানের বড় সংগ্রহের ভিত্তি স্থাপন করেন। বিতর্কিত রান আউটে ৬৪ রান করা সালমান ৬৩ বলে খেলে সাতটি চার ও একটি ছয় মেরেছেন। রিজওয়ান আউট হন ৪৪ রানে।

বিজ্ঞাপন

এরপরের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। শেষ ছয় ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ১৪ রান করেছেন ফাহিম আশরাফ। অন্যরা করেছেন—আবদুল সামাদ ১১, হুসাইন তালাত ৯, শাহীন শাহ আফ্রিদি ৩, মোহাম্মদ ওয়াসিম ১ এবং হারিস রউফ ২ রান।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। দুটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আরও তিনজন বোলার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD