Logo

মিরপুরে শিলাবৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৩ মার্চ, ২০২৬, ২০:০০
মিরপুরে শিলাবৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ
ছবি: সংগৃহীত

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হতেই থমকে গেছে। রান তাড়া করতে নেমে দুই বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন বাংলাদেশের দুই ওপেনার। এরপর আরও একজন ব্যাটার ফেরেন। ম্যাচের শুরুতেই এই তিন উইকেটের পতন স্বাগতিক দলের জন্য বড় চাপে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই মিরপুরে বজ্রসহ শিলাবৃষ্টি শুরু হলে খেলা বন্ধ ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ম্যাচ বন্ধ হওয়ার সময় বাংলাদেশ ৩ উইকেটে ২৭ রান সংগ্রহ করেছে। ক্রিজে ছিলেন লিটন কুমার দাস এবং তাওহীদ হৃদয়।

এর আগে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের ওপেনার সাজ সাদাকাত শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। তাকে সঙ্গ দেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান।

বিজ্ঞাপন

সাজ সাদাকাত মাত্র ৩১ বলে অর্ধশতক পূর্ণ করেন। তার এই ইনিংসে আসে ছয়টি চার ও পাঁচটি ছয়। ওপেনিং জুটিতে পাকিস্তান ১০৩ রান যোগ করে। ইনিংসের ১৩তম ওভারে মেহেদী হাসান মিরাজ সাদাকাতকে আউট করে জুটি ভাঙেন। আউট হওয়ার আগে সাদাকাত ৭৫ রান সংগ্রহ করেন।

এরপর ব্যাট করতে নামেন তরুণ ক্রিকেটার শামিল হুসাইন। সে ফারহানের সঙ্গে খেলার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যে ফারহান সাজঘরে ফেরেন। ফারহান ৪৬ বলে ৩১ রান করেন। শামিলও আউট হন ২২ বলে ৬ রান করে।

চতুর্থ উইকেটে মোহাম্মদি রিজওয়ান ও সালমান আলি আগা দুর্দান্ত ব্যাটিং শুরু করেন। দুজন মিলে ১০৯ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত্তি তৈরি করেন। বিতর্কিত রান আউট হওয়ার আগে সালমান ৬৩ বলে ৬৪ রান করেন, যেখানে ছিল সাতটি চার ও একটি ছয়। রিজওয়ান ৪৪ রান করে আউট হন।

বিজ্ঞাপন

এই দুই ব্যাটারের পর আর কেউ বড় স্কোর করতে পারেননি। শেষ ছয় ব্যাটারের মধ্যে সর্বোচ্চ রান ১৪ করেন ফাহিম আশরাফ। এছাড়া আব্দুল সামাদ ১১, হুসাইন তালাত ৯, শাহীন শাহ আফ্রিদি ৩, মোহাম্মদ ওয়াসিম ১ এবং হারিস রউফ ২ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিশাদ হোসেন। দুটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ এবং আরও তিনজন বোলার একটি করে উইকেট নেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD