Logo

পরিস্থিতি অনুকূল-প্রতিকূল যাই হোক নির্বাচন হবে: সিইসি আউয়াল

profile picture
জনবাণী ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৩, ২২:৪৪
পরিস্থিতি অনুকূল-প্রতিকূল যাই হোক নির্বাচন হবে: সিইসি আউয়াল
ছবি: সংগৃহীত

এখনো প্রত্যাশা করবো সবগুলো দল অংশ নেবে। প্রতিকূল হলে হবে না, তা নয়।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল যাই হোক নির্বাচন হবে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেছেন তিনি।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, “ইসির হাতে কোনো অপশন নেই। ইসিকে সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন করতে হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “দলগুলো এককভাবে বা অ্যালায়েন্সের মাধ্যমে অংশ নিতে পারে। তবে দৃঢ়ভাবে আমরা এগিয়ে যাচ্ছি, পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল হোক।”

বিজ্ঞাপন

এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন,“এখনো প্রত্যাশা করবো সবগুলো দল অংশ নেবে। প্রতিকূল হলে হবে না, তা নয়। নির্বাচন যথা সময়ে হবে আমরা এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্য এক প্রশ্নের উত্তরে সিইসি বলেন, “আমরা এবং তারাও (যুক্তরাষ্ট্র) বিশ্বাস করে সংলাপের। উনি (পিটার ডি হ্যাস) বলেছেন এখনো আহ্বান করবেন বিরাজমান সংকট মোকাবেলায় দলগুলো সংলাপে বসবে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD