সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ৬ থেকে ৮ নভেম্বর জেদ্দায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
আগামী রবিবার (৫ নভেম্বর) সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামি সহযোগী সংস্থার (ওআইসি) আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দিতে যাবেন তিনি।
আগামী ৬ থেকে ৮ নভেম্বর জেদ্দায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, “জেদ্দায় নারী সম্মেলন হবে। প্রধানমন্ত্রী ৫ নভেম্বর প্রথমে মদিনায় যাবেন। সেখান থেকে জেদ্দায় সম্মেলনে যোগ দেবেন। পরে মক্কায় যাবেন। সৌদি আরব সফর শেষে ৭ নভেম্বর দেশের পথে রওনা দেবেন প্রধানমন্ত্রী।”
বিজ্ঞাপন
এই সফরের সময় শেখ হাসিনার সঙ্গে ওআইসির মহাসচিব, ইরানের ভাইস প্রেসিডেন্ট, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সৌদি সফরে গাজা নিয়ে কোনো আলোচনা হবে কি না- এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সৌদির সম্মেলনে গাজা প্রসঙ্গ উঠবে বলে আমরা আশা করি। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। গাজায় যে মানবতা দলিত হচ্ছে, এ বিষয়ে আমরা সোচ্চার অবস্থান নিয়েছি।”
বিজ্ঞাপন
জেবি/এসবি








