Logo

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
৮ নভেম্বর, ২০২৩, ০২:০০
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে বাংলাদেশের সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বাঁহাতি এই তারকা অলরাউন্ডার।

বিজ্ঞাপন

আঙুলের ইনজুরির কারণে চলমান বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে বাংলাদেশের সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বাঁহাতি এই তারকা অলরাউন্ডার।

তবে মঙ্গলবার (৭ নভেম্বর) বিসিবি থেকে জানানো হয়, আঙ্গুলের ইনজুরির কারণে বিশ্বকাপে আর খেলা হচ্ছে না টাইগার অধিনায়কের। এদিকে বিসিবি থেকে জানানো হয়েছে, দল পরের ম্যাচের জন্য পুনেতে গেলেও সাকিব আজই ঢাকায় ফিরছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশ্বকাপের মাঝেও ইনজুরিতে পড়েছিলেন টাইগারদের দলপতি সাকিব। যার কারণে ভারতের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে ছিলেন তিনি। এবারের ইনজুরির ফলে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তিনি। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে টাইগাররা। গ্রুপ পর্বে তাদের আর একটি ম্যাচ রয়েছে। আগামী শনিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এদিকে, টাইমড আউট কাণ্ডের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে যা লঙ্কানদের বিপক্ষে প্রথম জয় ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সেরা হয়েছিলেন সাকিব।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD