Logo

এবার বল হাতেও চমক দেখালেন বৈভব সূর্যবংশী

profile picture
ক্রীড়া ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬, ১৮:২৩
এবার বল হাতেও চমক দেখালেন বৈভব সূর্যবংশী
ছবি: সংগৃহীত

ব্যাট হাতে ১৫ বছর বয়সেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এবার ঘরোয়া ক্রিকেটের দুলীপ ট্রফিতে বল হাতেও চমক দেখালেন তিনি। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও ইস্ট জোনের হয়ে বোলিংয়ে নেমে এক ওভারেই দুটি উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার।

বিজ্ঞাপন

বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সের মাঠে দুলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে নর্থ ইস্ট জোনের বিপক্ষে খেলছে ইস্ট জোন। ম্যাচের তৃতীয় দিনে বল হাতে নজর কাড়েন সূর্যবংশী।

নিজের দ্বিতীয় ওভারে এসে দ্বিতীয় বলেই উইকেটের দেখা পান তিনি। বৈভবকে তুলে মারতে গিয়ে কিশান লিংদোহ কাভার অঞ্চলে ক্যাচ তুলে দেন। একই ওভারে আরও একটি উইকেট তুলে নেন তরুণ এই স্পিনার।

ওভারের পরের দিকে ইমলিয়াতি লেমতুরকে সফট ডিসমিসালের শিকার করেন বৈভব। ক্রিজে এসে প্রথম বলেই তাকে চার মেরে পরের বলে এজ হয়ে উইকেটরক্ষক ইশান কিষাণের হাতে ক্যাচ দেন লেমতুর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈভবের এক ওভারে দুই উইকেট নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

তবে ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে বলার মতো কিছু করতে পারেননি বৈভব। মাত্র ৬ বলে ৮ রান করে ফেরেন তিনি। অবশ্য তার দল ইস্ট জোন প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ে। বাংলার ব্যাটার সুদীপ কুমার ঘরামি ও শাহবাজ আহমেদের সেঞ্চুরিতে ইস্ট জোনের সংগ্রহ দাঁড়ায় ৪৬৭ রান।

জবাবে নর্থ ইস্ট জোনের প্রথম ইনিংস থামে মাত্র ১১১ রানে। এতে ৩৫৬ রানের বিশাল লিড পায় ইস্ট জোন।

বিজ্ঞাপন

ফলো-অনে পড়ার পরও ঘুরে দাঁড়াতে পারেনি নর্থ ইস্ট জোন। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় তৃতীয় দিনেই মাত্র ১৪৬ রানে অলআউট হয় তারা। ফলে ইনিংস ও ২১০ রানের বড় ব্যবধানে জয় পায় বৈভব সূর্যবংশী ও ইশান কিষাণের ইস্ট জোন।

সূত্র: বিসিসিআই

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD