Logo

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন মিচেল স্টার্ক

profile picture
ক্রীড়া ডেস্ক
২২ আগস্ট, ২০২৬, ১৮:২২
এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন মিচেল স্টার্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই পড়েছে ১৮ উইকেট। এক দিনে এত বেশি উইকেটের পতনে উইকেটের মান নিয়ে প্রশ্ন উঠলেও অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক মনে করছেন, উইকেটে বড় কোনো সমস্যা নেই। বরং দুই দলের বোলারদের ভালো বোলিংয়ের কারণেই এত দ্রুত উইকেট পড়েছে।

বিজ্ঞাপন

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে স্টার্ক বলেন, ১৮ উইকেট পড়েছে বলেই উইকেটকে খারাপ বলা ঠিক হবে না। তার মতে, প্রথম দিনের হিসেবে উইকেট বেশ ভালোই ছিল এবং এটি অনেকটা ব্রিসবেনের গ্যাবা মাঠের উইকেটের মতো আচরণ করেছে।

স্টার্ক বলেন, গ্যাবায় প্রথম দিনে টেনিস বলের মতো বাড়তি বাউন্স দেখা যায়। এই উইকেটেও অনেকটা একই ধরনের আচরণ দেখা গেছে। দিনের শেষ দিকে এবং পরের দিন উইকেট আরও দ্রুতগতির হতে পারে বলেও মনে করেন তিনি।

অস্ট্রেলিয়ার এই পেসার বলেন, বলের শক্তভাব কিছুটা কমে গেলে সোজা ব্যাটে শট খেলা সহজ হবে। তবে প্রথম দিনজুড়েই বল সুইং করেছে। দিনের ক্রিকেট কিছুটা এলোমেলো মনে হলেও ১৮টি উইকেট পড়ার পেছনে উইকেটের চেয়ে বোলারদের দক্ষতাই বেশি ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পেসাররা উইকেট থেকে বাড়তি সুবিধা পেয়েছেন উল্লেখ করে স্টার্ক বলেন, ব্যাটাররা ধৈর্য ধরে খেলছিলেন। তাই ড্রাইভে রান দেওয়ার ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন তারা। তবে উইকেটের সহায়তায় ফুল লেংথে বল ফেলে সুইং করাতে পারলে ব্যাট ও স্টাম্পের সংযোগ এবং ক্যাচের সুযোগ তৈরি হচ্ছিল। শেষ পর্যন্ত সেই কৌশল সফল হয়েছে।

তিনি বলেন, আগের ম্যাচের তুলনায় খুব বেশি পরিবর্তন আনতে হয়নি তাদের। প্রতিপক্ষের ব্যাটাররা ধৈর্য ধরে খেলবেন এবং বাইরের বল ছেড়ে দেবেন—এটা আগে থেকেই জানা ছিল। তবে এবারের উইকেটে আগের সপ্তাহের তুলনায় বোলারদের জন্য বেশি সহায়তা ছিল। ভালো কিছু ক্যাচও নিয়েছে অস্ট্রেলিয়া, যার ফলে দ্রুত উইকেট পাওয়া সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

স্টার্ক আরও বলেন, দিনের শেষ দুই ওভারেও বল সুইং করেছে। বল সোজা পথে না গিয়ে মুভ করলে ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ বেড়ে যায়। তবে উইকেটের কন্ডিশন নাকি ভালো বোলিং—কোনটি ১৮ উইকেট পতনের মূল কারণ, তা নির্দিষ্ট করে বলা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD