Logo

ব্রাজিল ম্যাচের জন্য কোনো অর্থ ব্যয় করবে না সরকার

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৫ আগস্ট, ২০২৬, ১৮:০১
ব্রাজিল ম্যাচের জন্য কোনো অর্থ ব্যয় করবে না সরকার
ছবি: সংগৃহীত

আগামী অক্টোবরে ঢাকার স্টেডিয়ামে বাংলাদেশ ও ব্রাজিলের প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা চলছে। তবে এ ম্যাচ আয়োজনের জন্য সরকার কোনো অর্থ ব্যয় করবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে বক্সিংয়ের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেখানে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি সরকারের অবস্থান স্পষ্ট করেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সরকার অতিরিক্ত অর্থ ব্যয় করতে চায় না। বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারের বড় ধরনের ব্যয় রয়েছে। এ অবস্থায় শুধু একটি ম্যাচ আয়োজনের জন্য সরকারি অর্থ খরচ করার মানসিকতা নেই।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চাইলে স্পনসরদের মাধ্যমে ম্যাচ আয়োজনের ব্যয়ভার বহন করতে পারে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাফুফে সভাপতির সঙ্গে এ বিষয়ে তার কথা হয়েছে। ব্রাজিলের প্রতিনিধিদলের সঙ্গেও বাফুফের আলোচনা হয়েছে। বিভিন্ন স্পনসর সংগ্রহ করে তারা যদি ম্যাচটি আয়োজনের ব্যবস্থা করতে পারে, তাহলে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ আয়োজনের বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে তিনি জানান, পুরো বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, এ নিয়ে এখন পর্যন্ত প্রাথমিক আলোচনা হয়েছে। ম্যাচের সম্ভাব্য ব্যয়ভার, আনুষঙ্গিক খরচসহ অন্যান্য বিষয় নিয়ে এখনও বিস্তারিত বা চূড়ান্ত আলোচনা হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD