প্রায় ৪২ কোটি টাকায় বিক্রি হলো ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' খ্যাত বল

একটি এবড়ো-থেবড়ো ফুটবল, যা দিয়ে খেলা সম্ভব নয়। রঙচটা সেই বলটি নিলামে তোলার আগে বিশেষজ্ঞ নিলামকারী এটিকে ‘এক অদ্বিতীয় বল’ হিসেবে বর্ণনা করেন। তার ভাষ্য, এখন পর্যন্ত টিকে থাকা ফুটবলসামগ্রীর মধ্যে এটি নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে, এই বল দিয়েই আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা করেছিলেন ইতিহাসখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশানে বলটি ২৫ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি ৮৩ লাখ টাকারও বেশি। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয়ে এই বল দিয়েই প্রতিপক্ষের গোলরক্ষক পিটার শিল্টনকে বোকা বানিয়ে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। ম্যাচ শেষে গোলটির বর্ণনা দিতে গিয়ে তিনি বিখ্যাত সেই উক্তি করেছিলেন, ‘গোলটি হয়েছে কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে এবং কিছুটা ঈশ্বরের হাত দিয়ে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওখানেই শেষ নয়, সেই ফুটবল নিয়েই মাঝমাঠ থেকে দৌড়ে ইংল্যান্ডের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে শিল্টনকে আরেকবার পরাস্ত করেন ম্যারাডোনা। ওই গোলটি হয়েছিল শতাব্দির সেরা। অবশ্য ফুটবলের দাম প্রত্যাশার চেয়ে ৫ মিলিয়ন পাউন্ড কম পাওয়ার কথা জানিয়েছে নিলামকারী সংস্থাটি।
বিজ্ঞাপন

এই ফুটবল তিন দশক ধরে নিজের কাছে রেখেছিলেন সেই ম্যাচের রেফারি আলী বিন নাসের। ম্যাচ শেষ হওয়ার পর তিনি অ্যাডিডাস অ্যাজটেকা বলটি সংগ্রহে রাখেন। ২০২৩ সালে এক চিঠিতে স্বাক্ষর করে নিশ্চিত করেন, ওই ম্যাচে শুধু এই বলেই খেলা হয়েছিল।
ম্যারাডোনার ওই ম্যাচে পরা জার্সিও ২০২২ সালে একটি নিলামে ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়েছিল। ফলে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচের স্মৃতিবিজড়িত সামগ্রীগুলোর মধ্যে ম্যারাডোনার জার্সির পাশাপাশি এবার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই ফুটবলও বিপুল অর্থে বিক্রি হলো।








