Logo

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে তিন শর্ত দিল বিসিবি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৬, ১২:১৩
জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে তিন শর্ত দিল বিসিবি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলে আবারও ফিরতে চান সাবেক অধিনায়ক জাহানারা আলম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর না নেওয়া এই পেসার জাতীয় দলের জার্সিতে আরও একবার খেলার আগ্রহের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন। তবে দলে ফিরতে হলে তাঁকে ফিটনেস পরীক্ষা, ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ এবং ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ দিতে হবে।

বিজ্ঞাপন

প্রায় দুই বছর আগে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন জাহানারা। মানসিক স্বাস্থ্যের বিষয়টি সামনে এনে এরপর তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান। পরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে সেখানকার ক্লাব ক্রিকেটে অংশ নিতে থাকেন। এর মধ্যে গত বছরের ডিসেম্বরে নিজের সঙ্গে ঘটে যাওয়া মানসিক ও যৌন হয়রানির অভিযোগও প্রকাশ্যে আনেন তিনি।

এবার জাতীয় দলে ফেরার ইচ্ছা জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু ঢাকা পোস্টকে জানিয়েছেন, জাহানারা আগেই বোর্ডকে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, 'সে অনেকদিন আগে বলেছিল ফিরতে চায়, বোর্ডকে জানিয়েছে। সে দেশের হয়ে আবার খেলতে চায়। এখন খেলতে হলে সাধারণত যেসব প্রসেস আছে, সেটা অনুসরণ করতে হবে। ঘরোয়াতে খেলতে হবে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। এরপর নিয়মিত পারফরম্যান্স করতে হবে। বাকিটা সিলেক্টরদের ব্যাপার।'

বিজ্ঞাপন

প্রত্যাবর্তনের আগে ফিটনেস ও পারফরম্যান্স যাচাই

জাহানারার জাতীয় দলে ফেরার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদও। তবে দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকায় তাঁর বর্তমান ফিটনেস ও ক্রিকেটীয় দক্ষতা যাচাই করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাজ্জাদ আহমেদ বলেন, 'আমরা তাকে ওয়েলকাম করব ফিরতে চাইলে। অনেকদিন যেহেতু আন্তর্জাতিক ম্যাচ খেলেনি জাহানারা, সেই কারণে তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। এরপর ঘরোয়াতে পারফর্ম করতে হবে। তার স্কিল কেমন আছে দেখতে হবে, ভালো করলে বিবেচিত হবে। এ ছাড়া সামনে ঘরোয়া খেলা রয়েছে দল তো ঠিক। বিসিবি দেখবে তাকে কোন দলে দেবে, তবে আগে তো তাকে ফিরতে হবে।'

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিসিবির বক্তব্য অনুযায়ী, জাতীয় দলে ফেরার পথ জাহানারার জন্য বন্ধ নয়। তবে সরাসরি আন্তর্জাতিক দলে সুযোগ পাওয়ার পরিবর্তে তাঁকে প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

প্রথমে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এরপর ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণ করা এবং নিয়মিত ভালো পারফরম্যান্সের মাধ্যমে নির্বাচকদের নজরে আসাই হবে তাঁর প্রত্যাবর্তনের মূল ধাপ। শেষ পর্যন্ত জাতীয় দলে জায়গা পাওয়ার বিষয়টি নির্ভর করবে নির্বাচকদের মূল্যায়নের ওপর।

আসন্ন ঘরোয়া ক্রিকেটে জাহানারা কেমন পারফর্ম করেন, তার ওপরই নির্ভর করবে জাতীয় দলে ফেরার সম্ভাবনা। অভিজ্ঞ এই পেসারের প্রত্যাবর্তন নিয়ে আগ্রহ থাকলেও এখন পর্যন্ত তাঁর দলে ফেরার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি বিসিবি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD