অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ, তবু সিরিজে ইতিবাচক দিক দেখছেন জ্যোতি

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। তবে সিরিজে সব ম্যাচ হারলেও ভবিষ্যতের জন্য ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্সকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আশাব্যঞ্জক বলে মনে করছেন তিনি।
বিজ্ঞাপন
সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের হয়ে অর্ধশতক হাঁকিয়েছেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। এর আগে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শতরানের ইনিংস খেলেছিলেন সোবহানা মোস্তারি। ওই ইনিংসের মাধ্যমে নারী ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সফর থেকে পাওয়া অভিজ্ঞতা নিয়ে জ্যোতি বলেন, প্রতিটি ম্যাচেই দলের কোনো না কোনো খেলোয়াড় ভালো করার চেষ্টা করেছেন। এই সিরিজ থেকে বেশ কিছু ইতিবাচক দিক পাওয়া গেছে, যা ভবিষ্যতে কাজে লাগানো যাবে। পাশাপাশি সিরিজটি থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে বলেও জানান তিনি।
তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে বাংলাদেশ অধিনায়ক বলেন, কয়েকজন তরুণ খেলোয়াড়কে ভালো করতে দেখা গেছে। দলের দুজন ক্রিকেটারের অভিষেকও হয়েছে। তাদের জন্য চ্যালেঞ্জ কঠিন হলেও মাঠে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে তারা।
বিজ্ঞাপন
সিরিজের ফল বাংলাদেশের পক্ষে না এলেও ব্যাটারদের ব্যক্তিগত পারফরম্যান্স ও তরুণদের অভিজ্ঞতা ভবিষ্যতের ম্যাচগুলোতে কাজে লাগবে বলে আশা করছেন জ্যোতি।








