হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির রহমান

হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত স্কোয়াডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আবু হায়দার রনি। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমানও।
বিজ্ঞাপন
আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই ক্রিকেট প্রতিযোগিতা। এবারের আসরে অংশ নেবে ১২টি দেশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে বাংলাদেশের অবস্থান।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষ দলগুলো মূল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে উঠবে। অন্যদিকে, গ্রুপে তৃতীয় হওয়া দলগুলো লড়বে বোল প্রতিযোগিতায়।
বিজ্ঞাপন
বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াড:
আবু হায়দার রনি (অধিনায়ক), সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান।








