নতুন চোটে নাহিদ রানা, উন্নত চিকিৎসায় যাচ্ছেন বিদেশে

দুই মাসেরও বেশি সময় ধরে চোটের সঙ্গে লড়াই করছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। ইনজুরির কারণে বেশ কয়েকটি সিরিজে খেলতে পারেননি তিনি। মাঠে ফেরার প্রস্তুতি শুরু করলেও আবারও কোমরের নিচের অংশে চোট পাওয়ায় থমকে গেছে তাঁর প্রত্যাবর্তনের প্রক্রিয়া। এবার উন্নত চিকিৎসার জন্য দ্রুতই তাঁকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
বিজ্ঞাপন
চোট কাটিয়ে ফিরতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করছিলেন নাহিদ। তবে গত মাসের শেষ দিকে আবারও কোমরের নিচের অংশে ব্যথা অনুভব করেন এই পেসার। সেই ব্যথা এখনো পুরোপুরি কমেনি।
স্ক্যান করানোর পর গুরুতর কোনো সমস্যা ধরা না পড়লেও ব্যথার কারণে দীর্ঘ সময় বোলিং করতে পারছেন না তিনি। এমন পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, চিকিৎসার জন্য কাতারে যেতে পারেন নাহিদ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমার মনে হয় তাকে একটা স্ক্যান করানো হচ্ছে। সম্ভবত সে দেশের বাইরেও যেতে পারে যত দ্রুত সম্ভব। তাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যেখান থেকে সঠিক সময়সীমা দিতে পারছি না।’
বিজ্ঞাপন
চোটের কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাহিদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও তাঁকে এখনো পরিকল্পনার বাইরে রাখা হয়নি। তাঁর সুস্থ হয়ে ফেরার সম্ভাবনা বিবেচনায় রেখেই এগোচ্ছে টিম ম্যানেজমেন্ট।
হাবিবুল বাশার বলেন, ‘সে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতেও পারে, সে এখনো ছিটকে যায়নি। আপাতত আমরা এটা নিয়েই এগোচ্ছি।’
নাহিদের সুস্থ হয়ে ফেরার সময়সীমা এখনো নিশ্চিত নয়। ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁর অংশগ্রহণ নির্ভর করছে চিকিৎসা ও পুনর্বাসনের অগ্রগতির ওপর।








