Logo

দুইবার জীবন পেয়ে সুযোগ কাজে লাগিয়ে নতুন উচ্চতায় লিটন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৬, ১৩:১৬
দুইবার জীবন পেয়ে সুযোগ কাজে লাগিয়ে নতুন উচ্চতায় লিটন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্টে খেলতে নামার আগে তাঁর রান ছিল ৮ হাজার ৯২৯। প্রথম ইনিংসে ৫৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় ১৮ রান তুলে এই মাইলফলকে পৌঁছান তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে নাম লেখালেন লিটন। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।

দ্বিতীয় ইনিংসে ৯ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে লিটনের প্রয়োজন ছিল ১৮ রান। ৭৬তম ওভারের শেষ বলে জিয়া উর রহমানের বল থেকে এক রান নিয়ে এই কীর্তি গড়েন তিনি। আগের দিন ৫ রান নিয়ে অপরাজিত ছিলেন ডানহাতি এই ব্যাটার। চতুর্থ দিন ব্যাট করতে নেমে প্রয়োজনীয় রান সংগ্রহ করে মাইলফলক স্পর্শ করেন।আরও পড়ুন

বিজ্ঞাপন

এই ইনিংসে অবশ্য দুইবার জীবন পেয়েছেন লিটন। ব্যক্তিগত ১৪ ও ২৬ রানে তাঁর ক্যাচ ছাড়েন আফগানিস্তানের ফিল্ডাররা। দুইবারই বোলিংয়ে ছিলেন কায়েস আহমেদ। প্রথমবার স্লিপে থাকা ফিল্ডার কামাল ক্যাচ নিতে ব্যর্থ হন। পরে লিটনের ক্যাচ ধরতে গিয়ে ব্যর্থ হন কায়েস নিজেই। এ সময় তাঁকে ব্যথায় কাতরাতে দেখা যায়।

বিজ্ঞাপন

দুইবার জীবন পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ৬১ বলে টানা দ্বিতীয় ইনিংসে অর্ধশতক পূর্ণ করেন লিটন। বাউন্ডারি মারার সুযোগ পেলে তা কাজে লাগাতেও পিছপা হননি তিনি।

টেস্ট ক্রিকেটে লিটনের সংগ্রহ ৩ হাজার ৪০৯ রান। এ সংস্করণে তাঁর সেঞ্চুরি ছয়টি এবং অর্ধশতক ২২টি। ওয়ানডেতে পাঁচটি সেঞ্চুরি ও ১৪টি অর্ধশতকের সাহায্যে করেছেন ২ হাজার ৮৬৯ রান।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১২৪টি ম্যাচ খেলেছেন লিটন। এ সংস্করণে তাঁর রান ২ হাজার ৭০৪। এখনো সেঞ্চুরির দেখা না পেলেও করেছেন ১৬টি অর্ধশতক।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD