হ্যাটট্রিকের কৃতিত্ব লিটন-শান্তকে দিলেন হাসান মাহমুদ

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তবে নিজের এই কৃতিত্ব এককভাবে নিতে চাননি তিনি। হ্যাটট্রিকের পেছনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও উইকেটরক্ষক লিটন দাসের অবদান রয়েছে বলে জানিয়েছেন এই পেসার।
বিজ্ঞাপন
রবিবার (১১ অক্টোবর) টেস্টের তৃতীয় দিনে আফগানিস্তানের ইনিংসে টানা তিন বলে তিন উইকেট নেওয়ার কীর্তি গড়েন হাসান। তবে হ্যাটট্রিকের তৃতীয় উইকেটটি পাওয়ার আগে রিভিউ নেওয়া নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন তিনি। তখন শান্ত ও লিটনের পরামর্শেই রিভিউ নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তেই হ্যাটট্রিক পূর্ণ হয় হাসানের।
দিন শেষে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে হাসান বলেন, বলটি সরাসরি প্যাডে লেগেছিল এবং গতিপথও ছিল সোজা। এরপর লিটনের সঙ্গে কথা বলেন তিনি। লিটন জানান, বলটি সম্ভবত উইকেটে আঘাত করত। পরে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত হয়।
হাসান বলেন, ‘আপনারা দেখেছেন, প্রথম ইনিংসে আমরা দু-একটি রিভিউ হারিয়েছিলাম। তাই ডিআরএস নেওয়া নিয়ে সবাই ভাবছিল—বল উইকেটে আঘাত করবে কি না। এই কৃতিত্ব অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসকে দিতে হবে।’
বিজ্ঞাপন
নিজের বোলিং পরিকল্পনা নিয়েও কথা বলেছেন হাসান মাহমুদ। তার মতে, নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অফ স্টাম্পের লাইনে বল করে যাওয়াই ছিল সাফল্যের মূল চাবিকাঠি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হাসান বলেন, ‘আমি শুধু অনুভব করছিলাম, আমার সোজা বল করা উচিত। ব্যস, এটাই। বাকি কাজ নিজে থেকেই হয়ে গেছে। তাই আমি শুধু অফ স্টাম্পের লাইন ধরে বল করে গেছি, আর এটা নিজের মতো কাজ করেছে।’
ভবিষ্যৎ নিয়েও আশাবাদী এই পেসার। সামনে ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার সুযোগকে সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যেতে চান তিনি।
বিজ্ঞাপন
আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে হাসান মাহমুদ ৫৫ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেছেন। এর মধ্যে রয়েছে দুর্দান্ত হ্যাটট্রিক। তার সঙ্গে এবাদত হোসেনের চার উইকেটের সুবাদে আফগানিস্তান প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হয়। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ।








