Logo

‘বিশ্বাসঘাতকতার পর জাতীয় দলে ফেরা কঠিন’, রোনালদোকে নিয়ে বোনের মন্তব্য

profile picture
ক্রীড়া ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬, ২০:৩২
‘বিশ্বাসঘাতকতার পর জাতীয় দলে ফেরা কঠিন’, রোনালদোকে নিয়ে বোনের মন্তব্য
ছবি: সংগৃহীত

কোচের সঙ্গে বিরোধের জেরে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার বোন এলমা আভেইরো। তার মতে, রোনালদোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়ে থাকলে আগের মতো সম্পর্ক ফিরিয়ে আনা কঠিন। ফলে জাতীয় দলে তার প্রত্যাবর্তন নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে পর্তুগাল ২-১ গোলে জয় পেলেও মাঠে নামার সুযোগ পাননি রোনালদো। তাকে বেঞ্চে বসিয়ে রাখেন কোচ জেসুস। শেষ ৩০ মিনিট খেলার প্রত্যাশা থাকায় ওয়ার্মআপও করেছিলেন এই তারকা ফুটবলার। তবে শেষ পর্যন্ত তাকে মাঠে নামানো হয়নি।

এরপর কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন রোনালদো। এ নিয়ে বিরোধের জেরে আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের ক্যাম্প ছেড়ে চলে যান তিনি। এ ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তদন্তের ফলাফলের অপেক্ষায় থাকায় জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বুধবার সন্ধ্যায় লিসবনে একটি বই প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে ভাইয়ের জাতীয় দলে ফেরা নিয়ে নিজের হতাশার কথা জানান এলমা আভেইরো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচ জেসুসও।

বিজ্ঞাপন

রোনালদো আবার পর্তুগালের হয়ে খেলবেন কি না, এমন প্রশ্নের জবাবে এলমা বলেন, “হ্যাঁ বলার চেয়ে না বলার সম্ভাবনাই বেশি।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমার মনে হয়, ক্রিশ্চিয়ানো ও হোর্হে—দুজনই কষ্ট পেয়েছেন। এটা এমন একটা পরিস্থিতি, যেটার মধ্য দিয়ে তারা গেছেন, আমি নয়। আমি আমার ভাইয়ের পক্ষ থেকে বলছি।”

রোনালদো ও কোচ জেসুসের সম্পর্ক আবার স্বাভাবিক হতে পারে কি না, জানতে চাইলে এলমা বলেন, “আমি জানি না। বিষয়টি খুব জটিল। কেউ বিশ্বাসঘাতকতা করলে আগের অবস্থায় ফিরে যাওয়া খুব কঠিন।”

বিজ্ঞাপন

ভাইকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখে দুঃখ প্রকাশ করেন এলমা। পর্তুগালের মানুষের সমালোচনা করে তিনি বলেন, “আমার খুব খারাপ লাগছে। দুর্ভাগ্যজনকভাবে পর্তুগালের মানুষ অতীতে যা করা হয়েছে, তা ভুলে যায়। এখন মনে করে, সবকিছু অন্যভাবে করা উচিত ছিল। আমি বাকরুদ্ধ। আমার ভাইকে এভাবে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখা খুব কঠিন। সে এমন আচরণ পাওয়ার যোগ্য নয়।”

এলমার এই মন্তব্যের পর রোনালদোর জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। তবে তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD