Logo

পিএসজির জার্সিতে খেলার স্বপ্ন ক্রিশ্চিয়ানো রোনালদোর!

profile picture
ক্রীড়া ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬, ২০:১১
পিএসজির জার্সিতে খেলার স্বপ্ন ক্রিশ্চিয়ানো রোনালদোর!
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদে খেলার সময় ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখতেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন তথ্য জানিয়েছেন ফ্রান্স ফুটবলের সাবেক প্রধান সম্পাদক ও ব্যালন ডি’অরের সাবেক দায়িত্বপ্রাপ্ত পাসকাল ফেরে।

বিজ্ঞাপন

ইউরোস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরে জানান, ২০১৬ সালে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জয়ের পর রোনালদোর সঙ্গে এক নৈশভোজে দেখা হয়েছিল তাঁর। সেখানে ফ্রান্স ফুটবলের আরও ১৫ থেকে ২০ জন কর্মী উপস্থিত ছিলেন।

সেই আড্ডায় রোনালদো নাকি বলেছিলেন, একদিন পিএসজির জার্সি গায়ে পার্ক দে প্রিন্সেসে খেলতে চান তিনি। আর গ্যালারিতে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন ৫০ হাজার পর্তুগিজ সমর্থক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফেরে জানান, রোনালদো কথাটি কিছুটা রসিকতার ছলে বললেও তাঁর সেই ইচ্ছা সত্যি ছিল। প্যারিসে উল্লেখযোগ্যসংখ্যক পর্তুগিজ মানুষের বসবাসও তাঁর এই আকাঙ্ক্ষার অন্যতম কারণ ছিল বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

তবে শেষ পর্যন্ত পিএসজির হয়ে খেলা হয়নি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন রোনালদো। এরপর খেলেছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০২৩ সালে তিনি পাড়ি জমান সৌদি আরবের ক্লাব আল নাসরে।

পিএসজির জার্সিতে খেলার স্বপ্ন অপূর্ণ থাকলেও রোনালদোর ক্যারিয়ারে একের পর এক সাফল্য যোগ হয়েছে। তবে পাসকাল ফেরের এই বক্তব্য নতুন করে সামনে এনেছে ইউরোপীয় ফুটবলের অন্যতম আলোচিত ক্লাব পিএসজিতে তাঁর সম্ভাব্য খেলার প্রসঙ্গ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD