Logo

আবুধাবি টেস্ট জিততে বাংলাদেশের দরকার ৩ উইকেট

profile picture
ক্রীড়া ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬, ১৮:২৩
আবুধাবি টেস্ট জিততে বাংলাদেশের দরকার ৩ উইকেট
ছবি: সংগৃহীত

আবুধাবি টেস্টে জয়ের লড়াই জমে উঠেছে। আফগানিস্তানের হয়ে সেঞ্চুরি করে বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ানো সেদিকুল্লাহ আতালকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। ফলে ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র তিনটি উইকেট।

বিজ্ঞাপন

প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩০০ রান করেছে আফগানিস্তান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ১৭৯ রান। উইকেটে রয়েছেন ইয়ামিন আহমেদজাই ও কায়েস আহমেদ।

পঞ্চম দিনের খেলা শুরু হয়েছিল ৩ উইকেটে ১৩২ রান নিয়ে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধীরগতিতে ব্যাটিং করেন আফগান ব্যাটাররা। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার সেদিকুল্লাহ আতাল ও হাশমতউল্লাহ শহীদি সতর্কতার সঙ্গে সকালের সেশন পার করেন।

একাধিকবার বোলিং পরিবর্তন করেও সাফল্য পাচ্ছিলেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষ দিনে উইকেটে ফাটল দেখা গেলেও তা থেকে প্রত্যাশিত সুবিধা আদায় করতে পারছিলেন না বাংলাদেশের স্পিনাররা। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের বোলিংয়ে শুরুতে তেমন সাফল্য আসেনি।

বিজ্ঞাপন

তবে আবুধাবির প্রচণ্ড গরমে দীর্ঘ সময় ব্যাটিং করা কঠিন হয়ে পড়ে আফগানদের জন্য। ক্র্যাম্পের কারণে প্রথম সেশনেই মাঠ ছাড়তে হয় শহীদিকে। এর আগে ৩৩ বলে ২০ রান করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

লাঞ্চের কিছুক্ষণ আগে উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৭৮তম ওভারের প্রথম বলে লেগ স্টাম্পের বাইরে খাটো লেংথে বল করেন এবাদত হোসেন। পুল করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় বল লাগান ইকরাম আলিখিল। উইকেটের পেছনে ডানদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন লিটন দাস। ৬৯ বলে ৩৩ রান করে ফেরেন ইকরাম।

এরপর সেদিকুল্লাহ আতাল ও ইসমত আলম মিলে গড়েন ৪০ রানের জুটি। মেহেদী হাসান মিরাজের বলে বাংলাদেশ অধিনায়ক শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইসমত। ৬০ বল খেলে মাত্র ৪ রান করেন তিনি।

বিজ্ঞাপন

পরে আবার ব্যাটিংয়ে ফেরেন প্রথম সেশনে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া শহীদি। তবে এবারও জুটি ভাঙেন মিরাজ। তাঁর বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আফগান অধিনায়ক। আউট হওয়ার আগে ৬৯ বলে ৩৬ রান করেন শহীদি।

অন্য প্রান্তে ধৈর্য ধরে ব্যাটিং চালিয়ে যাওয়া আতাল তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তবে শেষ পর্যন্ত ইনিংস দীর্ঘ করতে পারেননি তিনি। ৩৩২ বল মোকাবিলা করে ১১১ রান করেন এই আফগান ওপেনার। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা।

আতালের বিদায়ে ম্যাচে জয়ের সম্ভাবনা আরও জোরালো হয়েছে বাংলাদেশের। এখন বাকি তিন উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করাই শান্তর দলের সামনে প্রধান লক্ষ্য।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD