Logo

৬০ বছরের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন দাস

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, ১৫:৪৮
৬০ বছরের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন দাস
ছবি: সংগৃহীত

আবু ধাবি টেস্টে ব্যাট ও গ্লাভস হাতে অনন্য কীর্তি গড়লেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পঞ্চম দিনে ইকরাম আলিখিলের ক্যাচ নেওয়ার মধ্য দিয়ে নিজের নবম ডিসমিসাল পূর্ণ করেন তিনি। তাতেই ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার ডেনিস লিন্ডসের প্রায় ৬০ বছর ধরে টিকে থাকা রেকর্ড।

বিজ্ঞাপন

এই টেস্টে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন লিটন। প্রথম ইনিংসে ৫৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০২ রানের দুর্দান্ত ইনিংস। দুই ইনিংসেই অন্তত ৫০ রান এবং একই ম্যাচে উইকেটের পেছনে অন্তত ৯টি ডিসমিসালের কীর্তি গড়ে টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে রেকর্ড গড়েন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডস। ১৯৬৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টে তিনি দুই ইনিংসে যথাক্রমে ৬৯ ও ১৮২ রান করেন। পাশাপাশি উইকেটের পেছনে নেন আটটি ক্যাচ।

প্রায় ছয় দশক পর লিন্ডসের সেই কীর্তি ছাড়িয়ে নতুন ইতিহাস লিখলেন লিটন। ব্যাট হাতে সেঞ্চুরি এবং উইকেটের পেছনে দুর্দান্ত পারফরম্যান্স—দুইয়ে মিলিয়ে আবু ধাবি টেস্টে নিজের নাম তুলে নিলেন রেকর্ডের পাতায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD