লিওনেল মেসির চোখে আগামীর ১০ তারকার মধ্যে একজন আর্জেন্টিনার

রোজারিওর বিস্ময়বালক থেকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা—লিওনেল মেসির পথচলা অনুপ্রেরণা হয়ে আছে নতুন প্রজন্মের ফুটবলারদের কাছে। এবার ভবিষ্যতের সম্ভাবনাময় ১০ ফুটবলারের তালিকায় জায়গা করে নেওয়া তরুণদের মধ্যে একমাত্র আর্জেন্টাইন হিসেবে রয়েছেন বোকা জুনিয়র্সের প্লেমেকার তোমাস আরান্দা।
বিজ্ঞাপন
ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় সংস্করণে এই ১০ তরুণ ফুটবলারকে তুলে ধরা হয়েছে। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন ক্লাবে খেলা প্রতিশ্রুতিশীল পুরুষ ও নারী ফুটবলারদের নিয়ে সাজানো হয়েছে তালিকাটি।
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির সময় আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন আরান্দা। তবে ডান পায়ের ফিবুলা হাড় ভেঙে যাওয়ায় বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বোকা জুনিয়র্সের এই তরুণ প্রতিভা।
মেসির বেছে নেওয়া অন্য ফুটবলারদের মধ্যে রয়েছেন ইংলিশ ক্লাব আর্সেনালের ম্যাক্স ডাউম্যান, জার্মানির এইনট্র্যাখ ফ্রাঙ্কফুর্টের জান উজুন এবং মেক্সিকোর তিজুয়ানার গিলবার্তো মোরা। এ ছাড়া তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের জাভিয়ের গোজো, স্পেনের জেসুস রদ্রিগেস এবং নেদারল্যান্ডসের এজেড আলকমারের কিস স্মিট।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নারী ফুটবলারদের মধ্যে জায়গা পেয়েছেন চেলসির ক্লোয়ি সারউই, ব্রাজিলের জিওভান্না ওয়াকসম্যান এবং জার্মানির হামবুর্গ এসভির লোটা ভ্রেডে।
অ্যাডিডাসের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ভবিষ্যতের সম্ভাবনাময় ফুটবল প্রতিভাদের সামনে তুলে ধরা। এটি কোনো আনুষ্ঠানিক র্যাঙ্কিং নয়; বরং তরুণ খেলোয়াড়দের সম্ভাবনা ও প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার একটি প্রচারণা।
মেসির বেছে নেওয়া ১০ ফুটবলার
বিজ্ঞাপন
১. তোমাস আরান্দা — আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স
২. জান উজুন — তুরস্ক, এইনট্র্যাখ ফ্রাঙ্কফুর্ট
৩. গিলবার্তো মোরা — মেক্সিকো, তিজুয়ানা
বিজ্ঞাপন
৪. ম্যাক্স ডাউম্যান — ইংল্যান্ড, আর্সেনাল
৫. জাভিয়ের গোজো — যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস
৬. জেসুস রদ্রিগেস — স্পেন, কোমো ১৯০৭
বিজ্ঞাপন
৭. কিস স্মিট — নেদারল্যান্ডস, এজেড আলকমার
৮. ক্লোয়ি সারউই — ইংল্যান্ড, চেলসি
৯. জিওভান্না ওয়াকসম্যান — ব্রাজিল, ওএল লিওন
বিজ্ঞাপন
১০. লোটা ভ্রেডে — জার্মানি, হামবুর্গ এসভি








