Logo

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ শুরু কবে? জেনে নিন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ১৫:১৪
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ শুরু কবে? জেনে নিন
ছবি: সংগৃহীত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী ২৮ অক্টোবর মিরপুরে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রতিদিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

বিজ্ঞাপন

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। মূল সিরিজের আগে বসুন্ধরায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ম্যাচটি প্রথমে তিন দিনের হওয়ার কথা থাকলেও ক্যারিবীয় দলের বিশেষ অনুরোধে তা কমিয়ে দুই দিন করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি

বিজ্ঞাপন

২২–২৩ অক্টোবর: প্রস্তুতি ম্যাচ, বসুন্ধরা; সকাল সাড়ে ৯টা

২৮ অক্টোবর–১ নভেম্বর: প্রথম টেস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম; সকাল সাড়ে ৯টা

৫–৯ নভেম্বর: দ্বিতীয় টেস্ট, সিলেট; সকাল সাড়ে ৯টা

বিজ্ঞাপন

এর আগে সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। আগামী ১৭ অক্টোবর শুরু হতে যাওয়া ওই প্রতিযোগিতায় বাংলাদেশের সঙ্গে খেলবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। তিন দল একবার করে মুখোমুখি হওয়ার পর ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD