Logo

রেফারিদের সিদ্ধান্তে হতাশ রিয়াল, ক্ষোভ প্রকাশ চুয়ামেনির

profile picture
ক্রীড়া ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬, ১৮:২৯
রেফারিদের সিদ্ধান্তে হতাশ রিয়াল, ক্ষোভ প্রকাশ চুয়ামেনির
ছবি: সংগৃহীত

রেফারিদের সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তে অসন্তুষ্ট রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। দলের এই হতাশার কথা জানিয়েছেন ফরাসি মিডফিল্ডার অরেলিয়েঁ চুয়ামেনি। তবে রেফারিং নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি। একই সঙ্গে দলের মাঝমাঠে খেলোয়াড়ের ঘাটতি নিয়ে চলমান সমালোচনা সম্পর্কেও সরাসরি কোনো অবস্থান জানাননি এই ফুটবলার।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন চুয়ামেনি। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ের পর রেফারিদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি রেফারিদের নিয়ে কথা বলতে চাই না। আমরা খুব হতাশ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা ম্যাচটি জিতেছি।’

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্টি রয়েছে রিয়াল শিবিরে। এ নিয়ে দলের কোচের বক্তব্যেও অসন্তোষের ইঙ্গিত মিলেছে। তবে চুয়ামেনি অতীতের ঘটনা নিয়ে পড়ে না থেকে সামনের ম্যাচে মনোযোগ দেওয়ার ওপর জোর দিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

•

•

•

বিজ্ঞাপন

রেফারিংয়ের পাশাপাশি রিয়ালের মাঝমাঠের গঠন নিয়েও প্রশ্নের মুখে পড়েন এই ফরাসি তারকা। টনি ক্রুস ও লুকা মদরিচের মতো খেলোয়াড়দের বিদায়ের পর মাঝমাঠে খেলার গতি নিয়ন্ত্রণ ও আক্রমণ তৈরির দায়িত্ব কে নেবেন, তা নিয়ে আলোচনা চলছে। সমালোচকদের একাংশের মতে, বর্তমান মিডফিল্ডারদের শারীরিক সক্ষমতা ও কারিগরি দক্ষতা থাকলেও আগের মতো খেলার ছন্দ নির্ধারণ করার মতো সৃজনশীল খেলোয়াড়ের অভাব রয়েছে।

তবে দলের খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী চুয়ামেনি। সমালোচনার বিষয়ে নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার নিজস্ব মত আছে। এটা আপনাদের আলোচনার বিষয়। আমরা উচ্চমানের খেলোয়াড়, দলের জয়ের জন্য কাজ করি।’

মাঝমাঠে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করা প্রয়োজন কি না, সে প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি চুয়ামেনি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কোচ কিংবা ক্লাবের সভাপতির ওপর ছেড়ে দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

চুয়ামেনির বক্তব্যে স্পষ্ট, আপাতত দলীয় পারফরম্যান্স ও জয়েই মনোযোগ দিতে চান তিনি। রেফারিং নিয়ে অসন্তোষ কিংবা মাঝমাঠের গঠন নিয়ে বিতর্কের বদলে মাঠের খেলায় নিজেদের সামর্থ্য প্রমাণ করাই এখন তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD