Logo

অবরোধেও চলবে বাস-মিনিবাস: মালিক সমিতি

profile picture
জনবাণী ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৩, ০৪:৪৫
অবরোধেও  চলবে বাস-মিনিবাস: মালিক সমিতি
ছবি: সংগৃহীত

“আগামীকাল বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল স্বাভাবিক থাকবে

বিজ্ঞাপন

অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

বুধবার (১৫ নভেম্বর) থেকে দেশে আবারও বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা সড়ক-রেল-নৌপথ অবরোধ কর্মসূচি প্রসঙ্গে মঙ্গলবার (১৪ নভেম্বর) এ কথা জানান এনায়েত উল্যাহ।

বিজ্ঞাপন

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খন্দকার এনায়েত উল্যা বলেন, “আগামীকাল বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল স্বাভাবিক থাকবে। তিনি ঢাকাসহ সারা দেশে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি/কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানান।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই বিএনপি বারবার এমন জনবিরোধী কর্মসূচি দিচ্ছে। অবরোধের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, শ্রমিকের জীবনহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের সড়ক পরিবহন মালিক-শ্রমিকরা বিএনপির ডাকা অবরোধ ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে। জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখে মালিক-শ্রমিকরা অবরোধ উপেক্ষা করে রাস্তায় গাড়ি চালাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অবরোধের দিন গাড়ি চলাচলে যেন কোনও প্রকার বাধগ্রস্ত না হয় সেজন্য ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে তিনি অনুরোধ জানান।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD