Logo

দেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

profile picture
জনবাণী ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৩, ২৪:৩৪
দেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফা অবরোধ কর্মসূচিতে  আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ গোটা দেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

দেশে বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফার অবরোধ বৃহস্পতিবারও চলছে। দলগুলোর এই কর্মসূচি চলবে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত। অবরোধ চলাকালীন রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

এর আগে বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে এই কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD