Logo

প্যারাগুয়েতে উড়োজাহাজ বিধ্বস্তে এমপিসহ নিহত ৪

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৩, ০২:২৫
প্যারাগুয়েতে উড়োজাহাজ বিধ্বস্তে এমপিসহ নিহত ৪
ছবি: সংগৃহীত

প্যারাগুয়েতে উড়োজাহাজ বিধ্বস্তে এমপি নিহত

বিজ্ঞাপন

লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দেশটির ক্ষমতাসীন দলের একজন পার্লামেন্ট সদস্য (এমপি) এবং তার ৩ সহযোগী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বিজ্ঞাপন

রাজধানী আসুনসিঅন থেকে ১৮০ কিলোমিটার দূরের একটি এলাকা থেকে শনিবার (২ ডিসেম্বর) আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

নিহত পার্লামেন্ট সদস্যের (এমপি) নাম ওয়াল্টার হার্মস। শনিবার (২ ডিসেম্বর) রাজধানী আসুনসিঅন থেকে ১৮০ কিলোমিটার দূরের একটি এলাকা থেকে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এ দেওয়া এক পোস্টে প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা লেখেন, “আমাদের খুবই ঘনিষ্ঠ সহকর্মী, বন্ধু ও স্বপ্নদ্রষ্টা ভাই ওয়াল্টার হার্মসের মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত।”

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দেশটির রাজধানীর ১৮০ কিলোমিটার দূরে একটি মাঠে উড়োজাহাজের ধ্বংসাবশেষ পড়ে আছে। সেখানে আগুন জ্বলছে।

উড়োজাহাজটি উড্ডয়নের সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সেটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। জ্বলন্ত অবস্থায় সেটি মাটিতে আছড়ে পড়েছে।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD