শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

প্রতিরক্ষা সচিব গিলবার্ট তুদ্র জানায়, শনিবারের ভূমিকম্পে ৫২৯ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওতে। এতে এক গর্ভবতী নারী মারা গেছেন, আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (২ ডিসেম্বর) এই ভূমিকম্পে আঘাত হানে। প্রতিরক্ষা সচিব গিলবার্ট তুদ্র জানায়, শনিবারের ভূমিকম্পে ৫২৯ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানায়, শনিবার প্রথমে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এরপর কমপক্ষে ৪ বার আফটার শক অনুভূত হয়। যার মাত্রা ছিল ৬। পরে সুনামির সতর্কতা জারি করা হলেও তা বাতিল করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গাজায় ১ দিনে ৭০০ প্রাণ কেড়ে নিল ইসরাইল
এদিকে, ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। এরপর কমপক্ষে ৬০০ বার আফটার শক অনুভূত হয়। যার মাত্রা ছিল ১.৪ থেকে ৬.২।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দুর্যোগ অফিস বলছে, ভূমিকম্পে ভবন ক্ষতিগ্রস্তের কোনও খবর পাওয়া যায়নি। তবে সুরিগাও ডাল সুর প্রদেশে আফটার শকে কিছু রাস্তায় ফাটল ধরেছে।
দুই আগে মিন্দানাওতে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৯ জনের মৃত্যু হয় এবং একটি শপিং মল ধসে পড়ে।
বিজ্ঞাপন
জেবি/এসবি
বিজ্ঞাপন








