Logo

থাইল্যান্ডে দোতলা বাস দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের

profile picture
জনবাণী ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৩, ০১:৩৫
থাইল্যান্ডে দোতলা বাস দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের
ছবি: সংগৃহীত

, গাড়ির সামনের অংশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে চেসিস গাছে আটকে গেছে।

বিজ্ঞাপন

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি দোতলা বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩২ জন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ব্যাংকক থেকে দেশের দক্ষিণাঞ্চলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

জানা যায়, বাসটি রাজধানীর সাউদার্ন বাস টার্মিনাল থেকে ৪৬ জন যাত্রী নিয়ে সোংখলার নাথাউই জেলায় যাওয়ার সময় প্রাচুয়াপ খিরি খান প্রদেশের একটি রাস্তা থেকে ছিটকে পড়ে। 

বিজ্ঞাপন

থাই গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, গাড়ির সামনের অংশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে  চেসিস গাছে আটকে গেছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় মালিকানাধীন বাস অপারেটর ট্রান্সপোর্ট কোম্পানি এক বিবৃতিতে জানায়, আহতদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

বিজ্ঞাপন

পুলিশ বার্তা সংস্থা এএফপিকে বলছে, চালকের পর্যাপ্ত ঘুম হয়নি কি না এবং হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD