Logo

মুরগির বাচ্চাও বিএনপির শত্রু : কাদের

profile picture
জনবাণী ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২৩, ২৪:০৯
মুরগির বাচ্চাও বিএনপির শত্রু : কাদের
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উদ্দেশ্যে মুরগির বাচ্চা বহনকারী একটি কার্ভাডভ্যান পোড়ানো হয়েছে

বিজ্ঞাপন

আ. লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সিরাজগঞ্জের উদ্দেশ্যে মুরগির বাচ্চা বহনকারী একটি কার্ভাডভ্যান পোড়ানো হয়েছে। এতে সাত হাজার মুরগির বাচ্চা পুড়ে গেছে। এখন মুরগির বাচ্চাও তাদের (বিএনপি) শত্রু। মুরগির বাচ্চাও তাদের টার্গেট হয়ে ওঠেছে। নাশকতা, অগ্নিসংযোগ, গুপ্ত হামলার আজকের যে ভয়াবহ চিত্র, সেটার নতুন নতুন রেকর্ড স্থাপন করছে তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন। 

বিজ্ঞাপন

দলের সাধারণ সম্পাদক বলেন, গতকাল (বুধবার) পর্যন্ত পায় ৬০০ যানবাহন পোড়ানো হয়েছে। দশটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বিএনপির আন্দোলন-অগ্নিসন্ত্রাসে পুলিশবাহিনীর সদস্য, পরিবহন শ্রমিক, রাজনৈতিক কর্মীসহ কয়েকজন মারা যাওয়ার পাশাপাশি ২৫০ জন মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপি এবার যখন মুরগির বাচ্চাকেও টার্গেট করেছে, এদের গুপ্ত হামলার টার্গেট আরো বিস্তৃত হতে পারে। আরো ভয়াবহ রূপ নিতে পারে। নির্বাচন বানচাল করতে এরা মরিয়া হয়ে উঠছে।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD