Logo

দাম্পত্যের গোপন কথা ফাঁস করলেন ভিকি

profile picture
জনবাণী ডেস্ক
১২ ডিসেম্বর, ২০২৩, ০৫:১১
দাম্পত্যের গোপন কথা ফাঁস করলেন ভিকি
ছবি: সংগৃহীত

বিভিন্ন সময় সাক্ষাৎকারের মাধ্যমে নিজেদের সংসার জীবনের নানা গোপন কথা প্রকাশ করেন তাঁরা

বিজ্ঞাপন

চোখের পলকেই বিয়ের দু’বছর পার করলেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। এইতো সেদিন ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানে মহা ধুমধাম করে বিয়ে সারলেন বলিউল এই অভিনেতা-অভিনেত্রী। একটা সময় ছিল তাদের জুটিকে কটাক্ষ করতে পিছুপা হননি নিন্দুকেরা। তবে শত্রুর মুখে ছাই দিয়েই দিব্যি সংসারে মন দিয়েছেন তারা। বিয়ের পরে অবশ্য এই তারকাদের সোশ্যাল অ্যাকাউন্টের দিকে নজর রাখলেই স্পষ্ট হয়ে যায় তাঁদের সম্পর্কের গভীরতা। বিভিন্ন সময় সাক্ষাৎকারের মাধ্যমে নিজেদের সংসার জীবনের নানা গোপন কথা প্রকাশ করেন তাঁরা। অন্যদিকে ক্যাটরিনাকে বিয়ে করার জন্য ভিকিকে নিজের স্বভাবে আমূল পরিবর্তন আনতে হয়েছে।

সারা বছর ধরেই কাজে ব্যস্ত থাকেন এই তারকা জুটি। মাঝেমাঝে এ রকমও হয়েছে যে, টানা বেশ কয়েক দিন দেখাও হয়নি দুজনের। তবে বাসায় একসাথে থাকলে কী ভাবে সময় কাটান তারা, সেসব গোপন কথা ফাঁস করলেন ভিকি কৌশল।

বিজ্ঞাপন

দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন স্ত্রী ক্যাটের একটি অদেখা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্বামী ভিকি। বিমানে করা সেই ভিডিও পোস্ট করে কৌশল লেখেন, ‘‘প্লেনে ইন লাইফ বিনোদন। সুন্দরী, তোমায় অনেক ভালবাসা। আরও হাসি ও আনন্দে ভরে উঠুক তোমার আগামীর জীবন।’’ 

বিজ্ঞাপন

অন্যদিকে সম্প্রতি ভিকি এক সাক্ষাৎকারে তাঁদের দাম্পত্য জীবনের গোপন কথা ফাঁস করে বলেন, ‘আমি যদি কাজ না করি এবং বাসায় থাকি, তবে আমি খুবই আলসেমি করে কাটাই।’

ভিকি আরো জানিয়েছেন, ক্যাটরিনা খুবই সুশৃঙ্খল, নিয়ম মেনে চলেন। অভিনেতা বলেন, ‘যখন আমরা দুজনেই বাসায় থাকি এবং কাজের জন্য যদি আমাদের বাইরে যেতে না হয়, সেসময় আমরা দু’জনেই অলস। আর এটা খানিকটা দুই অলস মানুষের পার্টি করার মতো। কিন্তু যখন ক্যাটরিনাকে শৃঙ্খলা মেনে চলতে হয় তখন ও একেবারেই অন্য মানুষ।’

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD