Logo

হানিফ ফ্লাইওভারের নিচে চলন্ত বাসে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২৩, ২৪:১০
হানিফ ফ্লাইওভারের নিচে চলন্ত বাসে আগুন
ছবি: সংগৃহীত

দুপুর ১২টা ১৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

বিজ্ঞাপন

রাজধানীর গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে অগ্নীসংযোগকারীরা। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ১৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, হানিফ ফ্লাইওভারের নিচে একটি চলন্ত বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ১২টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটির নাম এখনো জানা যায়নি। এ ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

বিএনপি,সমমনা দল ও জোট গুলোর ডাকা ১১তম দফার অবরোধ শুরু হয়েছে। অবরোধের প্রথম দিন সকালেই রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD