Logo

গাংনীতে ফেন্সিডিল-গাঁজাসহ আটক ২

profile picture
জনবাণী ডেস্ক
২১ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৭
গাংনীতে ফেন্সিডিল-গাঁজাসহ আটক ২
ছবি: সংগৃহীত

এসময় তাদের নিকট থেকে ২৪৫ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে  ২৪৫ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজা সহ দু’জনকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে মাদক বিরোধী  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, গাংনী উপজেলার খাসমহল গ্রামের মোঃ সুরমান আলীর পুত্র  শরিফুল ইসলাম (২৬) ও উপজেলার কাজীপুর হাজীপাড়ার মৃত মোঃ খলিলুর রহমানের পুত্র খাইরুল ইসলাম(৫২)।

বিজ্ঞাপন

এসময় তাদের নিকট থেকে ২৪৫ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, গতকাল রাতে উপজেলার খাসমহল গ্রাম ও কাজিপুর হাজীপাড়ায় পুলিশের পৃথক দুটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD