Logo

জুরাইনে রাইদা পরিবহনের বাসে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৩, ০২:৩৯
জুরাইনে রাইদা পরিবহনের বাসে আগুন
ছবি: সংগৃহীত

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা ৪৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিজ্ঞাপন

রাজধানীর জুরাইন পোস্তগোলায় সালাউদ্দিন পাম্পের পাশের সড়কে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কোনও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা ৪৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, “রাজধানীর জুরাইনের পোস্তগোলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD