Logo

সহিংসতা একেবারেই হয়নি, সেটা বলছি না: সিইসি

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৩, ০২:১৩
সহিংসতা একেবারেই হয়নি, সেটা বলছি না: সিইসি
ছবি: সংগৃহীত

কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা, ধাওয়া-পাল্টা ধাওয়া, পোস্টার ছেঁড়া- এগুলো হয়েছে

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা, ধাওয়া-পাল্টা ধাওয়া, পোস্টার ছেঁড়া- এগুলো হয়েছে। কিন্তু মোটাদাগে খুব বেশি ঘটনা ঘটেছে বলে মনে হয় না। তবে সহিংসতা একেবারেই হয়নি, সেটা বলছি না।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্ষমতাসীন দলের প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করছেন, আপনারা মানাতে পারছেন না কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মাঠপর্যায়ে সভা করেছি। তাদের কাছ থেকে খুব বেশি অভিযোগ পাইনি। প্রশাসনের ওপর তাদের আস্থা রয়েছে। আর কয়েকটা দিন আছে, আমরা আমাদের আবেদন রাখছি, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি, তারা যেন এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। একটা সময় প্রচারণা বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভোটের দিন পোলিং এজেন্টকে ভারসাম্য রক্ষা করতে হবে। সেখানে অবাঞ্চিত লোক যাতে প্রবেশ করতে না পারে এবং গণমাধ্যম যদি অনিয়ম প্রচার করতে পারে, আমরা এটাকে স্বাগত জানাবো। তাহলে নির্বাচনের ক্রেডিবিলিটি বেড়ে যাবে এবং রং পারসেপশন (ভুল ধারণা) হওয়ার সুযোগ কম হবে। আমরা আশাবাদী।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD