Logo

অন্য দেশের পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তারের সুযোগ নেই : হানিফ

profile picture
জনবাণী ডেস্ক
১ জানুয়ারি, ২০২৪, ০২:১১
অন্য দেশের পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তারের সুযোগ নেই : হানিফ
ছবি: সংগৃহীত

অন্য দেশের পক্ষে নির্বাচনে ভোটে প্রভাব বিস্তার করার সুযোগ নেই

বিজ্ঞাপন

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনে নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফ বলেছেন, বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম দেশ, অন্য দেশের পক্ষে নির্বাচনে ভোটে প্রভাব বিস্তার করার সুযোগ নেই।

রবিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের বাসা থেকে নির্বাচনি প্রচারণায় বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এরপর তিনি পাটিকাবাড়ি ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও নির্বাচনি সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হানিফ বলেন, নির্বাচন বানচাল আর প্রশ্নবিদ্ধ করতে অযৌক্তিক অভিযোগ করছে বিএনপি-জামায়াত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে তারপরেও একটা শঙ্কা থাকে, কারণ বিএনপি চোরাগুপ্তা হামলা বন্ধ করেনি।

বিজ্ঞাপন

এসব করে কোনো লাভ হবে না। কারণ ইতিমধ্যেই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে উৎসব শুরু হয়ে গেছে। যারা বলছে, ভোটার শূন্য নির্বাচন হবে, গ্রহণযোগ্য হবে না, তারা পাগলের প্রলাপ বকছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD