Logo

মির্জা ফখরুলের ৯ মামলায় জামিন শুনানি ৯ জানুয়ারি

profile picture
জনবাণী ডেস্ক
১ জানুয়ারি, ২০২৪, ০২:১৩
মির্জা ফখরুলের ৯ মামলায় জামিন শুনানি ৯ জানুয়ারি
ছবি: সংগৃহীত

চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে জামিনের আবেদন করলে আদালত আসামির উপস্থিতিতে ৯ জানুয়ারি জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এজাহারনামীয় আসামি হলেও গ্রেফতার না দেখানো ৯ মামলায় জামিন শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। 

রবিবার (৩১ ডিসেম্বর) মির্জা ফখরুলের পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে জামিনের আবেদন করলে আদালত আসামির উপস্থিতিতে ৯ জানুয়ারি জামিন শুনানির জন্য দিন ধার্য করেন। 

বিজ্ঞাপন

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, আমরা ৯ মামলায় তার জামিন চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে আদালত শুনানি গ্রহণ করেননি। পরবর্তীতে এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে গেলে আদালত আইন অনুযায়ী জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন। যার পরিপ্রেক্ষিতে আমরা আজ আবারও জামিনের আবেদন করি। আদালত মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির করে তার উপস্থিততে জামিন শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন।

বিজ্ঞাপন

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুলসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরদিন ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। দিনভর ডিবি কার্যালয়ে রাখার পর রাতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD