Logo

দেশে এখন ভোটার প্রায় ১২ কোটি

profile picture
জনবাণী ডেস্ক
৫ জানুয়ারি, ২০২৪, ০১:০০
দেশে এখন ভোটার প্রায় ১২ কোটি
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দেওয়া তথ্যমতে, দেশে এখন মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৬২ জন।

বিজ্ঞাপন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার সংখ্যা চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দেওয়া তথ্যমতে, দেশে এখন মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৬২ জন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুসারে, এবারের জাতীয় নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন এবং নারী ভোটার আছেন ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৪৯ জন।

বিজ্ঞাপন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১৪৮টি। সেই সাথে চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শেষ সময়ে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আগামীকাল শুক্রবার (৫ জানুয়ারি)  সকাল ৮টা পর্যন্ত প্রচারণার শেষ দিন। তাই শেষ সময়ে নিজ এলাকার ভোটারদের ভরসা ও প্রতিশ্রুতি দিয়ে আশ্বস্ত করছেন তারা।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD