Logo

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে রামুতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারি, ২০২৪, ০৪:১৪
ভোট দিয়ে বাড়ি ফেরার পথে রামুতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
ছবি: সংগৃহীত

বাড়ি ফেরার পথে কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান গাইনপাড়া এলাকার ইটভাটার পশ্চিম পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত বৃদ্ধের নাম আলী আহমদ (৭০)। তিনি জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চা-বাগান হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, কক্সবাজার আইকনিক স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামে উদ্দেশ্যে যাচ্ছিল। রামুর জোয়ারিয়ানালায় রেললাইনের রাস্তা পার হতে গিয়ে ওই ট্রেনে কাটা পড়েন আলী আহমদ। তিনি ভোট দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন। মরদেহ স্বজনকে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD