Logo

বিএসএমএমইউ উপাচার্যের গাড়িতে হামলা

profile picture
জনবাণী ডেস্ক
৯ জানুয়ারি, ২০২৪, ০১:০২
বিএসএমএমইউ উপাচার্যের গাড়িতে হামলা
ছবি: সংগৃহীত

জিডিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতেহামলার ঘটনা ঘটেছে। হামলার পর দিন মিরপুর মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

সোমবার (৮ জানুয়ারি) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী। মিরপুর মডেল থানায় জিডি করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের গাড়ি চালক  মো. শাহিনুর আলম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ৬ জানুয়ারি মিরপুর মডেল থানায় করা সাধারণ ডায়েরিতে বলা হয়, ৫ জানুয়ারি মিরপুর-১১-এ মোহনা টেলিভিশনে একটি আলোচনা অনুষ্ঠান শেষে আনুমানিক বিকাল ৫:৫০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ফেরার পথে মনিপুর স্কুল পার হয়ে একটু সামনে রাস্তায় কে বা কারা বোমা বা ককটেল হামলা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের পিএস টু উপাচার্য দেবাশীষ বৈরাগী সামান্য আহত হন। 

উল্লেখ্য, বোমা বা ককটেলের বিস্ফোণের ফলে গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে যায় এবং ছোট ছোট কাচের টুকরায় গাড়ির ভিতরে সামনে বসা উপাচার্যের একান্ত সচিব-২ দেবাশীষ বৈরাগী ও গাড়ি চালক মো. শাহিনুর আলম সামান্য আহত হন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হামলার সময় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গাড়ির নির্ধারিত আসনে বসা ছিলেন। জিডিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD