Logo

শেখ সেলিমকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

profile picture
জনবাণী ডেস্ক
১০ জানুয়ারি, ২০২৪, ০৩:৫১
শেখ সেলিমকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

শেখ ফজলুল করিম সেলিম এমপি বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম

বিজ্ঞাপন

গোপালগঞ্জ-২ আসন থেকে টানা ৯ম বার এমপি নির্বাচিত হওয়ায় শেখ ফজলুল করিম সেলিম এমপিকে প্রেসক্লাব গোপালগঞ্জ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

শেখ ফজলুল করিম সেলিম এমপি বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও গোপালগঞ্জের মাটি ও মানুষের প্রিয় এই নেতা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি তার নির্বাচনী এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখায় গোপালগঞ্জসহ দেশব্যাপী তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (৮ জানুয়ারি) রাতে শেখ ফজলুল করিম সেলিম এমপি'র টুঙ্গিপাড়ার বাসভবনে প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. আলিমুজ্জামান বিটু এবং  সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ.জেড আমিনুজ্জামান রিপনের নেতৃত্বে গিনেজ বুকে রেকর্ডকারী জননেতা ড. শেখ ফজলুল করিম সেলিম এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব গোপালগঞ্জের অন্যতম নির্বাহী সদস্য ও সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার  সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল ফাত্তাহ সজু, সাংবাদিক এম.মাহমুদুর রহমান, মিরাজুল হক, হুসাইন ইমাম সবুজ, সমর বাইন, অর্জুন বিশ্বাস সহ প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্যবৃন্দরা।

বিজ্ঞাপন

অপরদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. তপু শেখ, প্রচার সম্পাদক শিহাব মোল্লা, অর্থ বিষয়ক সম্পাদক ইনসান আলী, সদস্য সচিব গোলাম রাব্বানী, মো. সুজা উদ্দিন, সোহেল শেখ, সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম, শাকিব  ও বিটিভি'র তাকিউদ্দিন খান প্রমুখ।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ-২ আসনে (গোপালগঞ্জ সদর - কাশিয়ানীর একাংশ) ৯ম বারের মতো নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বর্ষিয়ান নেতা শেখ ফজলুল করিম সেলিম। তিনি পেয়েছেন ২ লাখ ৯৫ হাজার ২৫৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী কাজী শাহীন পেয়েছেন ১ হাজার ৫১৪ ভোট। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে গোপালগঞ্জ-২ আসন থেকে  নির্বাচন করে টানা ৮ বার সংসদ সদস্য হিসাবে তিনি নির্বাচিত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নির্বাচিত হওয়ায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড -এ রেকর্ড করতে চলেছেন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD