Logo

৩৫০ অসহায় মানুষের পাশে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৫ জুন, ২০২৬, ১৭:১০
৩৫০ অসহায় মানুষের পাশে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী
ছবি: প্রতিনিধি

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার ৩৫০ জন দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

অনুষ্ঠানে মূখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন মো. নজরুল ইসলাম। এ সময় জেলার বিভিন্ন এলাকার অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিক ও সামাজিক দায়বদ্ধতারও অংশ। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি জেলা পরিষদও মানবিক সহায়তার মাধ্যমে মানুষের দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করছে।

তিনি বলেন, দেশের উন্নয়নের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদেরও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব আলহাজ্ব এম আনোয়ার হোসেন, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোনায়েম কবির, বিএনপি নেতা আশরাফ সিদ্দিকি এবং রেজভী আহমেদ দুলাল।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে গাজীপুর জেলা পরিষদের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এ ধরনের মানবিক কর্মসূচি সমাজে সহমর্মিতা, সামাজিক সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। ত্রাণ ও সহায়তা পেয়ে সুবিধাভোগীরা গাজীপুর জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। স্থানীয়ভাবে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD