কটিয়াদীতে গলায় ফাঁস দিয়ে প্রবাস ফেরত যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. হৃদয় মিয়া (৩০) নামে এক প্রবাস ফেরত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয় মিয়া চরনোয়াকান্দি গ্রামের মো. আসাদ মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে হতাশা থেকে হৃদয় মিয়া আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নিহত হৃদয় মিয়া প্রথম স্ত্রী ও এক সন্তান রেখে প্রবাসে অবস্থানকালে দ্বিতীয় বিয়ে করেন।
বিজ্ঞাপন
কিছুদিন আগে ছুটিতে দেশে ফিরে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার শুরু করতে চাইলে পারিবারিকভাবে নানা জটিলতা তৈরি হয়।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বৃহস্পতিবার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








