মেহেরপুরে ট্রাক ওভারটেক করতে গিয়ে বিআরটিসি বাস দুর্ঘটনা

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে ট্রাক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বিআরটিসি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসের চালকসহ দুই যাত্রী আহত হয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (তারিখ) সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ইম্প্যাক্টের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিআরটিসি বাসটি মেহেরপুরের দিক থেকে যাচ্ছিল। ইম্প্যাক্ট এলাকার কাছে পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে বাসটি। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি দুর্ঘটনার শিকার হয়।
বিজ্ঞাপন
দুর্ঘটনায় বাসের চালকসহ দুই যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
বিআরটিসি বাসের মেহেরপুর জেলা কাউন্টার প্রতিনিধি প্রদীপ জানান, প্রতিদিনের মতো বাসটি যাত্রী নিয়ে চলাচল করছিল। দুর্ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।








