Logo

৯ মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি আজ

profile picture
জনবাণী ডেস্ক
১০ জানুয়ারি, ২০২৪, ২২:২৮
৯ মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি আজ
ছবি: সংগৃহীত

বুধবার (১০ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রাজধানীর রমনা ও পল্টন থানায় নাশকতার ৯ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অধিকতর জামিন শুনানি আজ।

বুধবার (১০ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জানিয়ারি)  মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তারা জামিন চেয়ে শুনানি করেন। আদালত জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

গেল ১৩ ডিসেম্বর মির্জা ফখরুলের ৯ মামলায় জামিন চেয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। কিন্তু পুলিশ এই মামলায় তাকে গ্রেফতার না দেখানোয় আদালত শুনানি গ্রহণ করেননি। এরপর তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। হাইকোর্ট আইন অনুযায়ী জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD