Logo

আমির খসরুর ৮ মামলার শুনানি ১৭ জানুয়ারি

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জানুয়ারি, ২০২৪, ০৫:০৫
আমির খসরুর ৮ মামলার শুনানি ১৭ জানুয়ারি
ছবি: সংগৃহীত

এর আগে আসামিপেক্ষর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ গ্রেফতার ও জামিন চেয়ে আবেদন করেন।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর গ্রেফতার ও জামিনের জন্য রমনা ও পল্টন মডেল থানার পৃথক আট মামলার বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারী শুনানির দিন ধার্য করেছেন আদালত। 

রবিবার (১৪ জানুয়ারী) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ দিন ধার্য করেন। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জেল হোসেনের আদালতে এ শুনানি হবে। এর আগে আসামিপেক্ষর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ গ্রেফতার ও জামিন চেয়ে আবেদন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, ২৮ অক্টোবরের ঘটনায় আমির খসরুর বিরুদ্ধে মোট ১০ টি মামলা হয়। দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এজন্য অপর আট মামলায় গ্রেফতার দেখানোসহ আট মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে রমনা মডেল থানায় চার এবং পল্টন মডেল থানায় চারটি মামলা রয়েছে। এর আগে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেফতারের পর গত ৩ নভেম্বর আমির খসরুকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১০ নভেম্বর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বিজ্ঞাপন

এরপর পল্টন থানার নাশকতার আরেক মামলায় গত ১৪ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক সুমিত কুমার সাহা গ্রেপ্তার দেখনোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত ১৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD