Logo

জাকিরের ব্যাটিং নৈপুণ্যে লড়াকু সংগ্রহ পেল সিলেট

profile picture
জনবাণী ডেস্ক
২০ জানুয়ারি, ২০২৪, ০৮:৪৪
জাকিরের ব্যাটিং নৈপুণ্যে লড়াকু সংগ্রহ পেল সিলেট
ছবি: সংগৃহীত

ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে ১৭৮ রানের বিশাল লক্ষ্য দিয়েছে মাশরাফীর দল

বিজ্ঞাপন

বিপিএলের দশম আসর বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার মধ্যকার লড়াই দিয়ে শুরু হয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচে গত বারের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

শুক্রবার (১৯জানুয়ারি) টস জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক। ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে ১৭৮ রানের বিশাল লক্ষ্য দিয়েছে মাশরাফীর দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হাতখুলে ব্যাট করতে থাকেন সিলেট স্ট্রাইকার্সের দুই ওপেনার মোহাম্মদ মিথুন ও নাজমুল হোসেন শান্ত। এই দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৩৪ রান তুলেছে ম্যাশের দল।

৩০ বলে ৩৬ রান করে শান্ত সাজঘরে ফিরে গেলেও, মিথুনকে ভালো সঙ্গ দেন জাকির হাসান। ২৮ বলে ৪০ রান করে আউট হন ওপেনার মিথুন, এতে কিছুটা চাপে পড়ে যায় সিলেট। এরপর হ্যারি টেক্টরকে সাথে নিয়ে রান তুলতে থাকেন ব্যাটার জাকির।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুর্দান্ত ব্যাটিং করে ৩১ বলে নিজের অর্ধশতক তুলে নেন এই বাঁহাতি তরুণ ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন বিদেশী ব্যাটার টেক্টর। শেষ পর্যন্ত হ্যারি টেক্টরের ২০ বলে ২৬ এবং জাকিরের ৪৩ বলে অপরাজিত ৭০ রানে ইনিংসে ভর করে দুই উইকেটের বিনিময়ে ১৭৭ রানের লড়াকু সংগ্রহ পায় সিলেট স্ট্রাইকার্স।

এদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে নাহিদুজ্জামান ও কার্টিস ক্যাম্ফার একটি করে উইকেট শিকার করেন।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD