Logo

নাহিদ রানার ফাইফারে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১১ মার্চ, ২০২৬, ১৬:০৭
নাহিদ রানার ফাইফারে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান
ছবি: সংগৃহীত

মিরপুরে নাহিদ রানা বল হাতে ত্রাস সৃষ্টি করছেন। পাকিস্তানের প্রথম পাঁচ উইকেটের সবকটিই তার ঘরে এসেছে মাত্র পাঁচ ওভারের মধ্যে, যা তার ক্যারিয়ারের প্রথম ফাইফার হিসেবে রেকর্ড করা হলো।

বিজ্ঞাপন

২২ ওভারের শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেট হারিয়ে ৭৭ রান।

নতুন বলে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান মিতব্যয়ী বোলিং করলেও কেউ উইকেট নিতে পারেননি। ইনিংসের সপ্তম ওভারে বাংলাদেশ স্পিন আক্রমণ চালাতে শুরু করে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজে বোলিংয়ে নামলেও উইকেট পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনকে সরিয়ে নাহিদের হাতে বল দেন মিরাজ। তরুণ পেসার দলকে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু এনে দেন। ওভারের শেষ বলে ওপেনার সাহিবজাদা ফারহানকে পয়েন্টে আফিফ হোসেন ধরেন। ২৭ রান করা ওপেনার ফেরার সঙ্গে সঙ্গে ভেঙে যায় ৪১ রানের উদ্বোধনী জুটি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD