Logo

বিপিএল খেলতে ঢাকার পথে বাবর আজম

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জানুয়ারি, ২০২৪, ০৪:৪৯
বিপিএল খেলতে ঢাকার পথে বাবর আজম
ছবি: সংগৃহীত

রংপুরের পরবর্তী ম্যাচ থেকেই মুল একাদশে দেখা যেতে পারে বাবর আজমকে

বিজ্ঞাপন

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম নিউজিল্যান্ড সফর শেষ করে বিশ্রামের সুযোগ পাননি। তাসমান পাড় থেকে সরাসরি ঢাকার ফ্লাইট ধরেছেন তিনি। সোমবার (২২ জানুয়ারি) রাতেই রংপুর রাইডার্স শিবিরে যোগ দেবেন পাক শিবিরের সাবেক অধিনায়ক।

রংপুরের পরবর্তী ম্যাচ থেকেই মুল একাদশে দেখা যেতে পারে বাবর আজমকে। একাদশে তার অন্তর্ভুক্তি স্বাভাবিকভাবেই দলের ব্যাটিং লাইনআপকে আরো শক্তিশালী করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্লেয়ার্স ড্রাফটের আগেই বাবরকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স। বিদেশি ক্রিকেটারদের কোটায় সরাসরি চুক্তিতে পাকিস্তানের অভিজ্ঞ এই ব্যাটারকে দলে নিয়েছে সোহানের দল।

এদিকে আসরের নিজেদের প্রথম ম্যাচে হেরেছে রংপুর। শনিবার (২০ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩৪ রান সংগ্রহ করেছিল রংপুর রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয়ী হয় ফরচুন বরিশাল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরাজয় দিয়ে আসর শুরু করলেও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে রংপুরকে। স্কোয়াডের শক্তি বিবেচনায় এবারের আসরের শিরোপার বড় দাবিদার সাকিব আল হাসানের দল। তবে সব বিদেশি ক্রিকেটারকে এক সাথে না পাওয়াটা তাদের জন্য বড় ধরনের দুশ্চিন্তার বিষয়।

তাছাড়া সাকিবও এবার চোখের রেটিনার সমস্যায় পড়েছেন। যে কারণে সোমবার (২২ জানুয়ারি) ডাক্তার দেখাতে সিঙ্গাপুর গেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ফলে অন্তত আগামী তিন ম্যাচে সাকিবকে পাচ্ছে না রাইডার্সরা। তবে এই সময়ে বাবরের অন্তর্ভুক্তি কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে সোহানের দলকে।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD