Logo

মাতৃগর্ভে শিশুর পরিচয় প্রকাশ নিয়ে নতুন নীতিমালা

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জানুয়ারি, ২০২৪, ০৭:০৮
মাতৃগর্ভে শিশুর পরিচয় প্রকাশ নিয়ে নতুন নীতিমালা
ছবি: সংগৃহীত

সোমবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

মাতৃগর্ভের সন্তানের পরিচয় প্রকাশ নিয়ে নতুন নীতিমালা করে উচ্চ আদালতে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নীতিমালা অনুযায়ী, মাতৃগর্ভের সন্তানের পরিচয় প্রকাশ করা যাবে না।

সোমবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ডাক্তারসহ সবাইকে এই নীতিমালা মানতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, গত ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছিলেন উচ্চ আদালত। 

বিজ্ঞাপন

ওই বছরের ২৬ জানুয়ারি এ বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD