Logo

উখিয়ায় মাইক্রো চাপায় শিশু নিহত

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৩৫
উখিয়ায় মাইক্রো চাপায় শিশু নিহত
ছবি: সংগৃহীত

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

কক্সবাজারের উখিয়ার কোটবাজার-সোনাপাড়া সড়কে একটি নোয়া-হায়েস মাইক্রোর চাপায় রায়হান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ওই সড়কের বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত শিশু রায়হান উখিয়ার সোনাইছড়ি এলাকার আবদুর রহিমের ছেলে।

ওসি মো. শামীম হোসেন জানিয়েছেন, শিশুটি পাশে থাকা একটি দোকানে যাওয়ার সময় একটি নোয়া-হায়েস মাইক্রো যার নং-চট্টমেট্রো-চ-১১-৬৬০৫ তাকে চাপা দিলে ঘটনাস্থলে শিশুটি মৃত্যুবরন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাসস্থলে গিয়ে গাড়ীটি পুলিশ হেফাজতে নিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD